রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা মেসি।

ক্রীড়া ডেস্কঃ
  • আপলোডের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এবারের লিগস কাপে অংশ নেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের ৪৭টি ক্লাব। প্রায় একমাসব্যাপী প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হলো ইন্টার মায়ামি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এমএলএসের ক্লাবটি এই প্রথম কোনো শিরোপা জিতল। আজ রোববার (২০ আগস্ট) সকালে ফাইনালে টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী।

ন্যাশভিলের ঘরের মাঠ জিওডিস পার্কে ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের ২৩তম মিনিটে ন্যাশভিলের কয়েকজন খেলোয়াড়কে বোকা বানিয়ে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন মেসি, মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে। লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতির পর দারুণভাবে ম্যাচে ফিরে আসে ন্যাশভিল।

একের পর এক আক্রমণে গোলও আদায় করে নেয় তারা। ৫৭তম মিনিটে ম্যাচে ১-১ সমতা আনেন ন্যাসভিলের ফাপা পিকাল্ট। স্যাম সুরিজের কর্নারে বক্সের ভেতর থেকে সহজ হেডে বল জালে জড়ান হাইতির উইঙ্গার। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দুদলই শট নেয় ১১টি করে। এর মধ্যে মায়ামি মিস করে ১টি, আর ন্যাশভিল মিস করে ২টি। ফলে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয়ী হয় মায়ামি। ৭ ম্যাচে ১০ গোল করায় আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ওঠেছে মেসির হাতে। ব্যক্তিগতভাবে আরো অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।লিগস কাপ জিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ দানি আলভেসকে। এটি মেসির পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..