বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

হালদায় নৌকা ডুবে নিখোঁজ সাহেদের মরদেহ উদ্ধার।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ
  • আপলোডের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ সাহেদ হোসেন বাবুর মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে ৷ বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম। নিহত ব্যবসায়ী সাহেদ হোসেন উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।

জানা যায়, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে যাওয়া খামারের গরু উদ্ধার করতে প্রজেক্টে গিয়েছিলেন সাহেদ। গরুগুলো উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে প্রবল স্রোতে উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় তিনজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও সাঁতার না জানা হতভাগ্য সাহেদ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে তার সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি শুরু করেন। অপেক্ষায় ছিলেন তার চার বছর বয়সী একমাত্র সন্তান রোহান, স্ত্রী স্বজনসহ শত শত মানুষ। অবশেষে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর বুধবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সাহেদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার জন্য পুলিশ ও ডুবুরি দলের সদস্যের প্রতি আহবান জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে উদ্ধার তৎপরতায় জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত রাখার আহবানও জানান তিনি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..