সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ইন্টার মায়ামির জয়ে মেসির জোড়া গোল।

ক্রীড়া ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

লিওনেল মেসির ইন্টার মায়ামি পারফরম্যান্সের গ্রেডিং করেছে সংবাদ মাধ্যম মার্কা। সেখানে তিন ম্যাচেই ‘এ প্লাস’ পেয়েছেন তিনি। পাওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের লিগ যে মেসি জ্বরে কাঁপছে। দুর্দান্ত পারফরম্যান্স করে কাঁপাচ্ছেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার অরন্যাল্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। পেনাল্টি শট থেকে গোল করেছেন মেসির সতীর্থ জোসেফ মার্টিনেজ। শটটা মেসি নিলে ইন্টার মায়ামি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন তিনি।

ম্যাচ শুরু হতেই গ্যালারি ভরা দর্শকদের উচ্ছ্বাসে মাতান মেসি। ম্যাচের ৭ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ওই গোল অরল্যান্ডো সিটি শোধ করে দেয়। ম্যাচের ১৭ মিনিটে সিজারে আরাজু গোল করেন।

দ্বিতীয়ার্ধে আবার লিডে ফেরে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন মার্টিনেজ। এরপর ৭২ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ৩৬ বছরের বিশ্বকাপ জয়ী তারকা মেসি। এর আগে মায়ামি অভিষেকে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতান মেসি। বদলি নেমে ম্যাচের শেষ বাঁশির আগে ফ্রি কিক থেকে বল জালে পাঠান তিনি। পরের ম্যাচে জোড়া গোল করে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দলকে ৪-০ গোলে জেতান বার্সার পরে পিএসজির জার্সিতে খেলা মেসি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..