রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাঠে ফিরেই নেইমারের গোল।

ক্রীড়া ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

লম্বা সময় পরে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা শুরুর একাদশে ফিরেই গোল করেছেন।

প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে বৃহস্পতিবার জেওনবাকের বিপক্ষে খেলছে পিএসজি। ওই ম্যাচে ৪০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন নেইমার। ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করে প্যারিসের ক্লাবটি।

নেইমার পাঁচ মাস পরে ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি গোড়ালির ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর সার্জারি করাতে হয়েছে তার পায়ে।ফেব্রুয়ারির পরে পিএসজির হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি।  প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। এবার লিগ শুরুর আগের ম্যাচে মাঠে নামলেন এই তারকা। ১৩ আগস্ট লিগের প্রথম ম্যাচ থেকে খেলতে তাই কোন বাধা নেই তার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..