রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৪জুয়ারি গ্রেপ্তার

জাকিয়া পারভীন ,ঝিনাইগাতী শেরপুর, 
  • আপলোডের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
 শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে তাদেরকে উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গ্রমড়া গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে মো. দুলাল মিয়া (৪৫), সন্ধ্যাকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোতালেব (৫০), আবুল হোসেনের ছেলে আল- মামুন (৩২) এবং হলদিগ্রামের বাসিন্দা মৃত মোজাফফর আলীর ছেলে মো. মোস্তফা (৩২)।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব, এসআই দুলাল মিয়াসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়। রাতেই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া  , দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানান, তাদের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..