রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাবনায় ট্রেনে কাটা পড়ে দুই চাচাতো  ভাইয়ের মৃত্যু, আহত একজন

পাবনা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
 পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন । তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্দিপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ।
নিহতরা হলেন-কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আহতজনের পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেল যোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করছিল।
 এ সময় ওই ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দত্ত বলেন, এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..