বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

র‌্যাব-১২’র অভিযানে পাবনা সদরে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ অস্ত্র তৈরির সরমঞ্জামাদি উদ্ধার; আটক ১ জন।

বিশেষ প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে, ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়রে দিক নির্দেশনায় ২৭/১২/২০২২ ইং তারিখ রাত ০২.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল গ্রেফতারকৃত আসামীর নির্মানাধীন ইটের তৈরী বাড়ীতে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ৭ টি দেশীয় ওয়ান শুটার গানসহ ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট হতে দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ কিরন (৩৩),পিতা মোঃ একরামুল হক সিদ্দীকী, সাং-চক পৈলানপুর উত্তর পাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অবৈধ অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনাসহ বিভিন্ন  জেলায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ ধরণের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..