রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার রাতে রাঙ্গাবালী সদরে বিএনপি তাদের নিজের কার্যালয় নিজেরা ভাঙচুর করে। তারপর রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ওপর দোষ চাপিয়ে দিয়ে গণমাধ্যমের কাছে মিথ্যা অভিযোগ করেন। বিএনপির অভিযোগকে মিথ্যা দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল হাসান রুবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দীলিপ দাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ মৃধা প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..