শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আইপি টিভি) সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক ঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

(আইপি টিভি) সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ইন্টারনেট প্রটোকল টেলিভিশনগুলোকে (আইপি টিভি) সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের টিভি শাখা-২ এর এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অমান্যকারী আইপি টিভির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০)-এর ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী আইপি টিভিগুলো কোনো ধরনের সংবাদ প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি ওই নীতিমালা লঙ্ঘন করে সংবাদ প্রচার করছে।

এর আগে আজ দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে কোনো সংবাদ প্রচার করা যাবে না। আইপি টিভি ও ইউটিউবে সংবাদ প্রকাশ বন্ধে মন্ত্রণালয় শিগগিরই বিজ্ঞপ্তি জারি করবে বলেও জানিয়েছিলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো সংবাদ প্রচার করতে পারবে না।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..