শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রথম রোজার আকাশে রহস্যময় চাঁদ, ছবি ভাইরাল।

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

ততক্ষণে সূর্য ডুবে গেছে। রোজাদাররা প্রথম রোজার ইফতার সারছেন। ইফতারের পরই আকাশে সবার চোখ আটকে যায় রহস্যময় চাঁদ দেখে। বাঁকা চাঁদের নিচে দেখা গেছে এক আলোকবিন্দুর। রাতের আকাশে এত মনোমুগ্ধকর দৃশ্য খুব কমই দেখা যায়। এতে বেশ অবাক হয়েছেন সাধারণ মানুষ।শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর থেকে চাঁদ-তারার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।মোঃপাভেজ বলেন দেখতে অনেকটা আরবি ب ‘বা’ অক্ষরের মতো।মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মহাজাগতিক এ বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, গত ১ মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। বিভিন্ন দেশে রাতের আকাশেই দেখা মিলছে এ বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..