রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালী’তে জেলেদের মাঝে চাল বিতরণ

মোঃ হানিফ মিয়া (রাঙ্গাবালী) পটুয়াখালী প্রতিনিধি ,
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭ শত ১৮ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১০টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নং ডিগ্রী ট্রলারে বসে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। জাটকা রক্ষা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্য জেলেদের মাঝে চাল দেওয়া হয়েছে। এতে ১ হাজার ৭ শত ১৮ জন জেলের মাঝে ৪০ কেজি করে ২ মাসের মোট ৮০ কেজি চাল বিতরণ করা হয়। চেয়ারম্যান এর নির্দেশ ক্রমে চাল বিতরণ উদ্বোধন করেণ ইউনিয়ন পরিষদ সচিব মোঃ গোলাম কিবরিয়া মামুন । এতে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মোঃ ইমরান উপস্থিত ছিলেন, এছারাও বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন সান্টু, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান হীরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণকালে ০২নং বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকার জেলেদের মাঝে চাল দেন যাতে করে কোন জেলে অবৈধ ভাবে নদীতে মাছ শিকার না করে। আপনারা কেউ এ অভিযানে দয়া করে জাল দিয়ে জাটকা ধরবেন না। আর যারা অন্যায় ভাবে মাছ ধরবেন প্রশাসনের কাছে ধরা পড়লে কোন প্রকার ছাড়া পাবেন না। আপনারা সকলে প্রশাসনের অভিযান কে সহায়তা করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..