সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সুফল ভোগ করছে, গোলাপগঞ্জের ফুলবাড়ীতে এমপি নাহিদ।

সিলেট জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। সর্ব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে। পুরাতন আমলের পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতি আমাদের জীবন যাত্রায় নব দিগন্তের সূচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশের উন্নয়ন ও অভাবনীয় সফলতা বিশ্বের অনেক দেশে উদাহরণ হিসেবে কাজ করছে। আমরা খাদ্যে অনেকটা স্বয়ংসম্পূর্ণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ায় এদেশের কোন মানুষ না খেয়ে থাকতে হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ সহ সর্বক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করায় বিরোধীরা তা সহ্য করতে পারছে না। কোন ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। সারা দুনিয়া ব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ তেমন দূর্ভোগের কবলে পড়তে হয়নি। দেশের অগ্রগতি ও সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ব্যাপক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, জীবন যাত্রার মান উন্নয়ন, আইনের সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি এবং আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনের সঙ্গে মতবিনিময় কালে এমপি নাহিদ উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার বিকেল ৩ টায় ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর কথর, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ নুরুল হক, ইউপি সদস্য আজমল হোসেন মনি, মহিলা ইউপি সদস্যা সুমি বেগম প্রমুখ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..