শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

দোয়ারাবাজারে সুরমা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাসুদ রানা সোহাগ দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম, বিএনপির(স্বতন্ত্র প্রার্থী) হারুন অর রশীদ,আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, জাতীয় পার্টির ইকবাল হোসেন বুলু, আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) হযরত আলী,
আওয়ামী লীগের (বিদ্রোহী প্রার্থী) মোহাম্মদ শাহ জামাল।

দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গত গত (২১ সেপ্টেম্বর) এই ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর এবং আগামী ২৯ ডিসেম্বর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..