রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সিলেটে আলোচিত দুই তরুণী গণধর্ষণ মামলায় গোলাপগঞ্জের রাহি গ্রেফতার।

রিমন আহমদ (বিশেষ প্রতিনিধি সিলেট)
  • আপলোডের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

সিলেট নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ এলাকায় আবাসিক হোটেলের দু’টি কক্ষে আটকে রেখে রাতভর দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোহাইমিন রহমান রাহি (৩৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আলোচিত এ মামলার এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, টানা ২২ ঘন্টা সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ রাহিকে গ্রেফতারে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে.নাজমুল হুদা খান বলেন, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য-গত ২৩ আগস্ট দিবাগত রাতে নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী গ্রিন হিল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিম দুই তরুণী সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।মামলা নং-২৯ ও ৩০ । ঘটনার ৫ দিন পর গত ২৮ আগস্ট দুই তরুণী জালালাবাদ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..