সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মদিন আজ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

আজ বুধবার (১০ আগস্ট) বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী । ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।
শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব কর্মসূচী গ্রহন করা হয়েছে তার মধ্যে রয়েছে বুধবার (১০ আগস্ট) শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে সকাল ৬টায় পবিত্র কোরান খতম, সকাল সাড়ে ৭টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সকাল ৯টায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের অংশগ্রহনে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শিল্পীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং সবশেষে সকাল সাড়ে ৯টায় শিল্পী এস এম সুলতান আর্ট ক্যাম্প উদ্বোধন। এসব কর্মসূচী নড়াইল এস এম সুলতান কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..