রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতা অনিয়ম, সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আনন্দ চৌধুরী, অভিভাবক, গওসল আজম হান্নু, প্রতিষ্ঠানের জমি দাতা, রওশন আলম বেলাল, শাহাজাহান চৌধুরী, এলাকাবাসী রাজা সরকার, শহিদুল ইসলাম প্রমূখ। এতে বিদ্যালয়ের অভিভাবক, জমি দাতা, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় দু’শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এসময় বক্তারা বলেন, বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছোরাব আলী বিদ্যালয়ে একের পর এক নিজের মনগরামত পকেট কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করে আসছে। এতে বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে অর্থ আত্মসাতসহ শিক্ষার্থীদের সাথে অসুভ আচরণ করেন ।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির এ অবস্থায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..