রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাতিয়ায় ১৮৮ জন জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ :

ছায়েদ আহমেদ, হাতিয়া ( নোয়াখালী ) প্রতিনিধি ।
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল ও কালির চর গ্রামের ১৮৮ জন জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরন বিতরন করা হয়।

শুক্রবার (২৪ জুন) সকাল ৯ টায় উপজেলার বুড়িরদোনা ঘাট এলাকায় লম্বরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপকরন বিতরন করা হয়।

উপকূলীয় মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নের লক্ষে USAID’ র অর্থায়নে সুশীলন,ওয়ার্ল্ড ফিশ ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ইকোফিশ-২ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপকারভোগীদের প্রতোক সদস্যকে ১২ টি হাঁস, হাঁসের খাবারের জন্য ধান ও ঔষধ প্রদান করা হয়।

বুড়িরচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ এর গবেষণা কর্মকর্তা অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান, সহকারী গবেষণা কর্মকর্তা মোঃ মোনাইম হোসাইন এবং সিএম সুশীলন হাতিয়া প্রতিনিধি মোঃ অলি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আবুল কাশেম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

মৎস্য সম্পদের উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করে টেকসই মৎস্য সম্পদ নিশ্চিতকরণে জেলেদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন অতিথিরা। সেই সাথে বিকল্প কর্মসংস্থান কাজে লাগিয়ে জেলেরা যাতে মৎস্য অবরোধকালীন সময়ে জীবিকা নির্বাহ করে মৎস্য আইন যথাযথভাবে পালন করে সে বিষয়ও গুরুত্বের সাথে স্মরণ করিয়ে দেন তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..