রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শান্তিপূর্ণভাবে চলছে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটগ্রহণ

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে চলছে ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচন।

শনিবার (১১ জুন) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উৎসবের আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আলমগীর হোসেন বাবু (ব্যালট- ১), মো. খোরশেদ আলম (ব্যালট-২), মীর গোলাম মোস্তফা বাবুল (ব্যালট-৩), ফজলুল কাদের (ব্যালট-৪), কাজী মো. মিজানুর রহমান (ব্যালট-৫), কাজী মুফিজ আহমেদ (ব্যালট-৬), বাবু মমতোষ চ্যাটার্জি (ব্যালট-৭) ও হোসেন আহম্মদ সও: (ব্যালট-৮)।

কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বেরত উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী জানান, সকাল ১০ থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণতা রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছে।

প্রসঙ্গত, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ‘অভিভাবক প্রতিনিধি’ নির্বাচনে ২টি বুথে মোট ৮২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..