রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আনসারুউল্লাহ বাংলা টিমের ২ সদস্যকে যাবজ্জীবন ও ৫ জনের ১০ বছর কারাদণ্ড

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আজ মঙ্গলবার (৩১ মে) লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ আদালত মো. মিজানুর রহমান, আনসারুউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে যাবজ্জীবন ও অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে । এছাড়াও দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল প্রদান করা হয়। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন কালীগঞ্জ থানার মুশরত মদাতীর জাহাঙ্গীর আলমের পুত্র হাসান আলী, একই এলাকার আব্দুল জলিলের পুত্র আসমত আলী। এবং বিস্ফোরক দ্রব্য আইনে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ওই দুজনসহ কালীগঞ্জ উপজেলার চরভোটমারী এলাকার মুনছার আলীর পুত্র শাফিউল ইসলাম, মুশরাত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র নাইম মিস্টার একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র আলী হোসেন।আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ শে অক্টোবর মাসে সন্ধ্যার দিকে কালীগঞ্জের মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ি থেকে নাশকতামূলক গোপন বৈঠককালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুউল্লাহ বাংলা টিমের এই পাঁচ সদস্যকে আটক করে র‌্যাব-১৩। এ সময় হাসান আলী ও আসমত আলীর কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও টিগারযুক্ত ১টি ম্যাগাজিন ও ২টি তাজা গুলি উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে মামলার স্বাক্ষী ও প্রমাণ পর্যালোচনা করে আজ মঙ্গলবার লালমনিরহাটের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ আটকদের বিভিন্ন মেয়াদ সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়টি প্রতিনিধিকে নিশ্চিত করেন আদালতের পাবলিক প্রসিকিউট আকমল হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..