রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামগড়ে মডেল মসজিদ দ্রুত নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

জহিরুল ইসলাম ,রামগড়(খাগড়াছড়ি)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলায় সরকারের বিশেষ প্রকল্পের অংশ হিসেবে মডেল মসজিদ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় রামগড় পুলিশ বক্সের সামনে বিভিন্ন ব্যানারে ও ধর্মপ্রাণ মুসল্লিদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহন করেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কাজী নুরুল আলম আলমগীর সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামায়ে কেরামগন এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম আলমগীর, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই নিজামী, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব
মাওলানা আব্দুল হক, ফেনীরকুল নুরুল কোরআন ইসলামী একাডেমির পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জিহাদী প্রমুখ।

মানববন্ধন শেষে রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..