রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফসলি জমি ফেরতের দাবিতে ভূমি মালিকরা বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কে মানববন্ধন

খায়রুল খন্দকার টাঙ্গাইল:
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

টাঙ্গাইল
ভূঞাপুরে ফসলি জমিতে অবৈধ বালু ঘাট তৈরি করে বালুর ব্যবসা বন্ধ ও দখলকৃত জমি ফেরতসহ ক্ষতি পূরণের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাটিতা পাড়ার সম্পত্তির ও ভূমির মালিকবৃন্দরা ঘণ্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে জমি মালিক আকবর হোসেন প্রামানিক বলেন, উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে ফসলি জমি দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। তার থেকে জমি ফেরত চাওয়ায় আমাদের জমি মালিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে।

তারা আরও বলেন, সম্প্রতি রমজান মাসে পাটিতাপাড়া নজরুলের বালুঘাটকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েকদিন পরে মতিন সরকারের লোকজন জমি মালিক ফেরদৌসকে মিথ্যা মামলা অভিযোগে মধ্যে রাতে ওরেন্ট ছাড়াই হ্যান্ডক্যাপ পড়িয়ে তুলে নেয়ার চেষ্টাসহ শারিরীক নির্যাতন করে।

আরেক জমির মালিক ফৈরদোস ফকির বলেন, মতিন সরকারের অত্যাচারে ভয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। আমরা এলাকা বাসী পক্ষ থেকে প্রধানমন্ত্রী কাছে বিচার চাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জমি মালিক ফিরোজ ফকির, ইতি খাতুন ও ফেরদৌস-সহ অন্যারা। এসময় মানববন্ধনে ভুক্তভোগীরা সহ এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..