রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাজশাহীতে পিস্তল হাতে ছবি পোস্ট করা ছাত্রলীগের সেই নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৯ মে, ২০২২

পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ভাইরাল হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৮ মে) রাতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকার গ্র্যান্ড তোফা হল ভবনে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল।
আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

র‍্যাব বলছে, রাতুল বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে এলাকায় অপকর্ম করে আসছিলেন। তার নামে অপহরণের মামলাও রয়েছে।

সোমবার (৯ মে) বেলা ১১টার দিকে র‍্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি বলেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলের অস্ত্র হাতে ছবিগুলো ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই র‍্যাব তাকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে নগরীর সাগরপাড়া এলাকার একটি পুরোনো পরিত্যক্ত জমিদারবাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে রাতুল জানান, এলাকায় আধিপত্য বিস্তার করতে এবং ভয়-ভীতি দেখাতেই এসব ছবি তিনি ফেসবুকে দিয়েছিলেন। ওই অস্ত্রের উৎস তদন্ত করে দেখছে র‍্যাব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..