রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

চিলমারীতে হঠাৎ ঘুর্ণিঝড়ে ৫০ বসতবাড়ী চোখের পলকে উড়ে যায়

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে বসতবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এতে ওই ইউনিয়নের প্রায় ৫০টি বাড়ী-ঘর লন্ড ভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোড় ৫টার দিকে এ ঝড়টি আঘাত হানে।

জানা গেছে,উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় ভোড় ৫টার দিকে হঠাৎ ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫০টি বাড়ী-ঘর লন্ড ভন্ড হয়ে যায়।

সকালে নয়ারহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি
নিশ্চিত করে তার নিজের বাড়ীও ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বলেন। হঠাৎ করে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রবি ঠাকুর,শাহ পরান,পারভেজ,ইনছাফ আলী,শফিকুল,দুলালসহ নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার এলাকার মো.দেলোয়ার হোসেন মাষ্টার জানান,আজ ফজরের নামের পর হঠাৎ উত্তর দিকে গরম বাতাস এসে ঘূর্ণিঝড়ের
সৃষ্টি হয়।

এতে চোখের পলকে উড়ে যায় দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজের ভবন,দোকান পাটসহ প্রায় ৫০টি ঘর-বাড়ীর ছাউনি।বিশেষ করে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

একই এলাকার নিল চাদ ব্যাপারী জানান,ভোড় বেলা হঠাৎ গন্ধযুক্ত গরম বাতাস এসে ১মিনিটের মধ্যে বাড়ী-ঘর
তছনছ করে দেয়। এতে আমার বাড়ীও পরে যায়। তবে ঘূণিঝড়ে হতাহতের কোন খবর
পাওয়া যায়নি।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান,তাৎক্ষনিক ঘটে
যাওয়া বিষয়টি শুনেছি খোজ নিয়ে ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..