শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার

গ্রীন ভয়েস, রংপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

মোঃ তরিকুল ইসলাম রাতুল
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

সারাদেশে তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত তখন একমুঠো অন্নের চেয়ে একটা শীতবস্ত্র যেন বেশি প্রয়োজন অনুভব করে শীতার্ত মানুষ।‘ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, ভালোবাসার উষ্ণতায় শুরু হোক নতুন বছর’ স্লোগানে প্রতিবছরের ন্যায় এ বছরেও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কারমাইকেল কলেজ শাখা ও রংপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৩জানুয়ারি) সন্ধ্যায় খামার মোড়,রংপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শীতার্ত-অসহায় বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, যাদের সামর্থ্য আছে তাদের অনেকেই হয়তো আমরা শীতের তীব্রতা বুঝতে পারিনা। কিন্তু একজন অসহায়, বৃদ্ধা কিংবা দিনমজুর এই শীতে কতটা কষ্ট করে জীবন যাপন করছে তা কেবল তারাই জানে। একবেলা খাবার জোগাতে তীব্র শীতকে উপেক্ষা করে তাদের মাঠে যেতে হয়, কাজ করতে হয়। সামর্থ্যবান লোকেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই শীতে তারাও একটু ভালো থাকতে পারে।

রংপুর সরকারি কলেজ শাখার সমন্বয়ক সুমাইয়া তাসকিন নিনা বলেন,ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা।গ্রীন ভয়েসের পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের শীত বস্ত্র বিতরন করতে পেরে আমরা অনেক আনন্দিত।
আমাদের ছোট্ট একটি সহযোগিতার হাত তাদের মুখে হাসি ফুটাতে পেরেছে। আশা করছি আমাদের এই কার্যক্রম পরবর্তীতেও সচল থাকবে।

এসময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ শাখার প্রচার সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ,সদস্য অর্না, মিন্টু মিয়া, হাফিজুল,বেলাল,আশিক, সোনামণি, উর্মিলা উর্মি প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..