রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় ছয় সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে কলকাতার অদূরে ব্যান্ডেলের গ্রিন পার্ক আবাসনে তল্লাশি চালায় হুগলি জেলা পুলিশ। সেখান থেকেই ৬ যুবককে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, আকাশ দাস নামে এক ব্যক্তির ফ্ল্যাটে ছিল ওই ছয় বাংলাদেশি। তাঁদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ মিলেছে।

সূত্রটি আরো জানায়, আকাশের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্ল্যাটের মালিক আকাশকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন সবাইকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। আদালত গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বিদেশে চাকরির প্রলোভনে পা দিয়েই ছয় বাংলাদেশি ভারতে এসে ভুয়া প্রমাণ পত্র তৈরি করে সৌদিতে যেতে চেয়েছিল। আকাশ তাদের এই কাজে সাহায্য করে। আকাশ ছাড়াও এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়েও তদন্ত চলছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, এর আগে আকাশের নেতৃত্বাধীন চক্র আরও কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছে। প্রাথমিক তদন্তের পর ভারতীয় গোয়েন্দারা বলছেন, কাজের জন্য বাংলাদেশি নাগরিকরা এই চক্রের কাছে আসেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..