মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

বরিশাল মোটরসাইকেল দুর্ঘটনা তিন বন্ধুর নিহত।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বরিশালে বাসের চাপায় পিষ্ট হয়ে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস এবং তাদের বন্ধু রাব্বি। এদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছর।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, তারা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসে তারা। ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন ৩ জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..