বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

পুলিশ সদস্যর স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক এলাকার একটি ফ্লাট থেকে এক পুলিশ সদস্যর স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হছে শ্বাসরাধ তাকে করে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড় ১১ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া হত্যা কান্ডের শিকার বিলকিস আক্তার মানিকগঞ্জর ঘিওর উপজলার বরটিয়া ইউনিয়নর শ্রীবাড়ি গ্রামের মাজেদ আলীর মেয়ে বলে জানা গেছে।

বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগষ্ট মাসে পুলিশ সদস্য মাঃ মাসুদ রানা ফ্লাটটি ভাড়া নেন। মাসুদ রানা গাজিপুর জেলা পুলিশে কর্মরত। স্ত্রী বিলকিস আক্তার দুই সন্তান নিয়ে ওই ফ্লাটে থাকেন, পুলিশ কনস্টেবল মাসুদ রানা, ছুটি পেলেই এই বাসায় স্ত্রী-সন্তানদের কাছে আসতেন।

আজ শনিবার সকাল ৮ টার দিক মাসুদ রানা-বিলকিস দম্পতির সন্তানদের কানার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়কজন ঘরে ঢুকে বিলকিসের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মাসুদ রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) ভাস্কর সাহা জানান, আপাতত মনে হচ্ছে শ্বাসরাধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..