রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

লোহাগড়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, আহত ১২

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নড়াইল লোহাগড়ায় বিয়ের দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে।

জানা গেছে, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার রামেশ্বরপুর গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়। একপক্ষে বাবু শেখ ও অন্যপক্ষে আজগর মোল্যা নেতৃত্ব দেয়। কয়েকদিন আগে বাবু শেখের ভাগ্নে রানা শেখের বিয়ে হয়। ওই বিয়েতে প্রতিপক্ষের লোকজনকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়।

এর জেরেই মঙ্গলবার সকালে আজগর মোল্যার লোকজন লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ জামাল শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহত রিপন শেখ, লোকমান মোল্যা, নজির শেখ, ইদ্রিস মোল্যা, জোহরা বেগম, রানা শেখ, জিন্না, নাইম, রাসেল শেখ, জামাল শেখ ও রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ভর্তি করা হয়ছে।

এ ঘটনায় পুলিশ রামেশ্বরপুর গ্রামের আলমগীর শেখ, বাবু শেখ ও জিন্নাত শেখকে আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..