বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় মূলতবী মামলার অগ্রগতি পর্যালোচনায় পুলিশ সুপারের বিশেষ সভা নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা!

লোহাগড়া শেখ মনিরুজ্জামান বাচ্চুর স্ত্রী মোছাঃ শামসুন্নাহার সাথী বুধবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

নড়াইল লোহাগড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষীপাশা ইউনিয়ন কৃষকলীগ এর সভাপতি, লোহাগড়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এর সেক্রেটারি শেখ মনিরুজ্জামান বাচ্চুর স্ত্রী ও লোহাগড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ বদরুল আলম টিটোর চাচি ৩৯ নং আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি মোছাঃ শামসুন্নাহার সাথী বুধবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। পারিবারিক সুত্রে যানা যায়, তিনি বেশ কিছু দিন হৃদরোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বাদ আছর লক্ষীপাশা আল-মারকাজুল মাদ্রাসা-এতিমখানা মাঠে জানাজার নামাজ শেষে লক্ষীপাশা সার্বজনীন গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্বামী দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামিলীগ লোহাগড়া উপজেলার শাখা, প্রাইমারি শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখা, লোহাগড়া প্রেস ক্লাব এর পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..