মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

লোহাগড়ার সাংবাদিক মন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

লোহাগড়ার সিনিয়র সাংবাদিক মন্নু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিনিয়র সাংবাদিক মাহফুজুল ইসলাম মন্নু গত ১৩ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাহফুজুল ইসলাম মন্নু নড়াইল বার্তা, দৈনিক ভোরের পাতা এবং
দৈনিক স্পন্দন পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল ইসলাম মন্নু ১৩ আগস্ট রাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট অনুভব করলে প্রথমে তাকে লোহাগড়া ডক্টরেট হসপিটালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
উল্লেখ্য যে, মাহফুজুল ইসলাম মন্নু গত ২০০৮ এবং ২০১২ সালেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি ও তার পরিবার দেশের সকল সাংবাদিক, এলাকাবাসিসহ দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..