মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার  ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি মেহেরপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রশিদ মিয়ার প্রথম পথসভা লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময়

নিলামে উঠছে নেপোলিয়ান বোনাপার্টের টুপি

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নেপোলিয়ান বোনাপার্টের আইকনিক টুপি নিলামে উঠতে যাচ্ছে। নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সদবির বরাত দিয়ে গালফ ট্যুডে জানায়, টুপিটির দাম হাঁকতে পারে ৭ লাখ ১০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ কোটির বেশি।

ফ্রান্সের সম্রাট নেপোলিয়ানের দুইশতম মৃত্যুবার্ষিকী স্মরণ করেই এমনটি করা হচ্ছে বলে জানা গেছে। নেপোলিয়ানের ব্যবহৃত ১৯টি টুপির সন্ধানের কথা জানান ইতিহাসবিদরা। তবে এটি স্বতন্ত্র বলেই মনে করছেন তারা। এর আগে ২০১৮ সালে নেপোলিয়ানের ওয়াটার লু যুদ্ধে ব্যবহৃত টুপি নিলামে তোলা হয়।

১৮০৭ সালে প্রুশিয়ান ও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হন নেপোলিয়ান। যুদ্ধের ক্যাম্পেইনে এই টুপি ব্যবহার করেন তিনি। তৎকালীন রাশিয়ান জার প্রথম আলেকজান্ডারের সঙ্গে ‘তিলজাইট’ চুক্তিরও নিদর্শন এটি বলে ধরা হয়।

১৮১৪ সালে স্কটিশ রাজনীতিবিদ স্যার মাইকেল শ স্ট্রুয়ার্ট টুপিটি কিনে নেন। এরপর বহু বছর ধরে এটি তার কয়েক প্রজন্মের কাছেই থেকে যায়।

১৭৬৯ সালের ১৫ আগস্টে ঐতিহাসিক করসিকা দ্বীপে ফরাসি সম্রাট নেপোলিয়ানের জন্ম হয়। বাবা-মার চতুর্থ সন্তান আর তৃতীয় পুত্র ছিলেন তিনি।

তার শাসনকালে বেশ কয়েকটি যুদ্ধে জড়ান নেপোলিয়ান তবে ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটারলু যুদ্ধে চূড়ান্তভাবে হেরে যান। পরে তাকে নির্বাসনে পাঠানো হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে।

জীবনের শেষ কয়েক বছর তিনি সেখানেই ছিলেন। নেপোলিয়ানের অনুরাগীরা এই উদ্যোগের প্রশংসা করলেও যুদ্ধে বহু মানুষ নিহত হওয়ায় সমালোচনা এখনো পিছু ছাড়ছে না আলোচিত এই বীরের।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..