রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গলাচিপায় স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Oplus_16908288

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে সারাদেশে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ ২৯ মার্চ ২০২৬ তারিখে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে সরকার স্কুল ফিডিং কার্যক্রম চালু করেছে। এর ফলে শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক জাহিদুর রহমান জানান, সংস্থাটি দেশের ৫টি জেলার ২২টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। গলাচিপা উপজেলা তার মধ্যে অন্যতম। তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে সপ্তাহে ৫ দিনের মধ্যে ৩ দিন ডিম-রুটি, ১ দিন রুটি-দুধ এবং ১ দিন মৌসুমি ফল ও বিস্কুট প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউল ইসলাম ও খালিদ হোসেন, গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এরিয়া ইনচার্জ মো. আবদুল্লাহ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।
উল্লেখ্য, গলাচিপা উপজেলার ১৯৬টি বিদ্যালয়ের প্রায় ২৭ হাজার ৩৩২ জন শিক্ষার্থীর মাঝে সপ্তাহে ৫ দিন এ স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..