শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

শীত মৌসুমেও সিলেটে লাগামহীন লোডশেডিং, চরম ভোগান্তিতে নগরবাসী

ফারজানা আক্তার স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সিলেটে শীতের প্রকোপ অনেকটাই কমে এলেও এখনো পুরোপুরি শেষ হয়নি শীত মৌসুম। এ সময় সাধারণত বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন—শীতকালেও সিলেটে গ্রীষ্মকালের মতোই লাগামহীন লোডশেডিং চলছে।
বৃহস্পতিবার ও শুক্রবার নগরের জিন্দাবাজার এলাকায় কয়েক দফায় প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একই পরিস্থিতি নগরের অধিকাংশ এলাকাতেই। পুরো মাসজুড়েই দিনে দফায়-দফায় লোডশেডিংয়ের অভিযোগ করছেন গ্রাহকরা। প্রতিবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টাখানেক বা তারও বেশি সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে, এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকার পরও কেন এত ঘন ঘন লোডশেডিং—এমন প্রশ্নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, সিলেটে বর্তমানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১২০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। ফলে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট ঘাটতি থাকছে।
শীত মৌসুমেও কেন এত ঘাটতি—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সংস্কারকাজ চলমান রয়েছে। পাশাপাশি গ্যাসের সরবরাহ কম এবং জ্বালানি কেনার ক্ষেত্রেও সংকট রয়েছে। এসব কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
আব্দুল কাদির আরও বলেন, বর্তমানে দেশে গড়ে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৩ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে প্রায় ১০ হাজার মেগাওয়াট।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতির আশ্বাস দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..