শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ ব্যক্তিকে ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়।

২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে মির্জাপুর পৌরসভার সওদাগড় পাড়ায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতারপূর্বক মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় মির্জাপুর থানার একটি চৌকস পুলিশ টিম সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ মহোদয়ের সাথে ছিলেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, (১)মোঃ ইউসুফ (২০), পিতা- আঃ আজিজ, গ্রাম: পুষ্টকামুরী মধ্যপাড়া (২)মোঃ রবিউল ইসলাম(৩২), পিতা- মৃত শরফ আলী, গ্রাম-:পুষ্টকামুরী সওদাগরপাড়া(৩)মো: রাশেদ (৩৭) পিতা- মৃত মটর আলী, গ্রাম: পুষ্টকামুরী সওদাগরপাড়া।

আসামিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সহিত জড়িত থেকে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে বলে জানা যায়। আসামিদের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত হয়ে পথ চলতে হতো এলাকাবাসীদের। এদের আরো অনেক সাঙ্গোপাঙ্গরা বাইরে রয়ে গেছে বলেও জানা যায়। এদের গ্রেপ্তারের খবরে শান্তিকামী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..