রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ভোলায় জামায়াতের মামলায় বিএনপি নেতাদের জামিন:

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ভোলায় জামায়াতে ইসলামীর দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আসিফ আলতাফ ও সদস্য সচিব হেলাল উদ্দিন।
গত মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর জামায়াত পক্ষ ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফকে প্রধান আসামি এবং সদস্য সচিব হেলাল উদ্দিনসহ ভেলুমিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে থানায় মামলা দায়ের করে। মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আজ মামলার শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত আসিফ আলতাফসহ বিএনপির সব নেতাকর্মীকে জামিন প্রদান করেন।
জামিন পাওয়ার পর আসিফ আলতাফ বলেন, “এই মামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে জামায়াত মিথ্যাচারের রাজনীতি করে। অতীতের মতো এখনও তারা মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..