মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জবি ছাত্রদলের নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নেতা নরসিংদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। ​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ

ফারজানা আক্তার স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (SUDA) প্রথম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাঠ প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ। ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এর মাধ্যমে দীর্ঘ দুই বছরের বেশি সময় আইন পাস হওয়ার পর অবশেষে কার্যক্রমে গতি পাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।

২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’ পাসের মাধ্যমে পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গঠনের উদ্যোগ নেওয়া হলেও এতদিন কার্যক্রম আইনেই সীমাবদ্ধ ছিল। এবার নির্বাহী পরিচালক নিয়োগের মধ্য দিয়ে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সিলেটের বিশ্বনাথের বাসিন্দা মো. সাদি উর রহিম জাদিদ সর্বশেষ চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগেও তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপকভাবে আলোচনায় আসেন। ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার বিভিন্ন উদ্যোগে পিছিয়ে থাকা বিশ্বম্ভরপুর পর্যটন আকর্ষণীয় অঞ্চলে পরিণত হয়।
এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন এবং ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হন।

নতুন দায়িত্ব গ্রহণ করে জাদিদ জানান, “সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতেই এই কর্তৃপক্ষ। ইতোমধ্যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। কার্যক্রম শুরু করার লক্ষ্যেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, প্রাথমিকভাবে গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকেই কার্যক্রম পরিচালিত হবে। পরে আলাদা অফিস, জনবল নিয়োগ ও অন্যান্য অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হবে।

জানা গেছে, ২০২২ সালে তৎকালীন সরকার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয়। একই বছরের ২২ আগস্ট মন্ত্রিসভা আইনটির খসড়া নীতিগত অনুমোদন দেয়। পরে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে আইনটি পাস হয় এবং ২৩ নভেম্বর গেজেট প্রকাশিত হয়। কিন্তু এতদিন আশানুরূপ অগ্রগতি হয়নি।

সিলেট সিটি করপোরেশন এলাকা ও আশপাশের অঞ্চল সমন্বয়ে সুপরিকল্পিত উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, দৃষ্টিনন্দন ও টেকসই অবকাঠামো নির্মাণ এবং পর্যটনবান্ধব নগর গঠনের লক্ষ্যেই এই কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..