রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ও যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের
সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছাঃ সাদিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমীর মাওলানা হাদিউজ্জামান, উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, সমাজসেবক সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, মোঃ রেজাউল করিম, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ রাজু আহম্মেদ বাপ্পিসহ প্রমুখ।

এর আগে লোহাগড়া উপজেলা প্রশাসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে লোহাগড়া উপজেলার সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে ও লোহাগড়া উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে লোহাগড়া উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..