রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় তুষার ডাকাতকে দুচোখ ফুটো করে নষ্ট করে দিল স্থানীয়রা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ওদুদ শেখের ছেলে তুষার শেখকে চোখ ফুটা করে নষ্ট করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।

শনিবার (২২ নভেম্বর) সকালের দিকে দিঘলিয়ার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে ডাকাত তুষার গুরুতর আহত হওয়ায় স্বজনরা প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন।

ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন “তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনের ব্যবস্থা নিবো।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানা সহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ধর্ষনসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল ।

এদিকে তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।”

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতি সময়ে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ ঘটনা ঘটতে পারে। অপরদিকে তুষারকে মারপিটের ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..