রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮ সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার

ভোলায় তিন উপদেষ্টাকে ঘেরাও–বিক্ষোভ

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ভোলায় অর্থনৈতিক উন্নয়ন ও গ্যাসসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সরকারের তিন উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় জানানো হয়, শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা গ্যাসক্ষেত্রে মোট ১,২৫৪ বিসিএফ গ্যাস মজুদ রয়েছে। শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১২২ এমএমসিএফডি সরবরাহ সম্ভব হলেও ভোলা নর্থ ও ইলিশা থেকে সরবরাহ বর্তমানে বন্ধ। ৬০ এমএমসিএফডি সক্ষমতার নতুন প্রসেস প্ল্যান্টের কাজ শেষ হলে (ডিসেম্বর ২০২৬) সরবরাহ বাড়বে।

সভা শেষে ভোলা–বরিশাল সেতু নির্মাণ ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের শত শত মানুষ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে নামেন। তারা উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন এবং তাদের পদত্যাগের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হলে জেলা প্রশাসক, বিএনপির ভোলা–১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও পুলিশের সহায়তায় তিন উপদেষ্টার গাড়িবহর নিরাপদে এলাকা ত্যাগ করে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..