বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

মোঃ ফরিদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি।
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার অন্তর্গত কচাকাটা বাজারে আগুন লেগে বড় ও ছোট মিলিয়ে ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (৩১আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ভোর রাতে অগ্নিকান্ড ঘটলে স্থানীয়রা নির্বাপণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকা বাসীদের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে বাজারের ৫টি দোকানের যাবতীয় মালামাল পুড়ে শেষ হয়ে যায়। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ও তাদের বকেয়া খাতাসহ ব্যবসার গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দিয়েছে।

স্থানীয় লোকজন দাবি করেন, যদি কচাকাটা বা মাদারগঞ্জে একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট থাকতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হতো।
তাই দ্রুত কচাকাটায় একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট চালু করার জন্য জোর দাবি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..