রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোহাগড়ায়
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে সমাবেশে যোগদান করেন।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিক তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো :মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোকো মেমোরিয়াল ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: তুহিন মোল্যা, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, পৌর যুবদলের আহবায়ক মো: রবিউল ইসলাম, সদস্য সচিব মো: হেলাল শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিক, মোঃ মুস্তাহিদুর রহমান আমীন, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্লাসহ প্রমূখ।

সমাবেশ শেষে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..