রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গলাচিপার চরকাজল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেরা প্রশাসন: আজ ত্রাণ বিতরণ

অর্নব নারায়ান ভূইয়া, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

গলাচিপার চরকাজল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেরা প্রশাসন: আজ ত্রাণ বিতরণ

পটুয়াখালী, গলাচিপা – পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল বাজারে গত শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবুল হাসনাত আরেফিন ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিককে ৭,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান-এর পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৬,০০০ টাকা নগদ অর্থ, দুই বান করে ঢেউটিন, শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ) এবং ৫টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই দ্রুত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..