রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

শিক্ষাব্যবস্থাকে উন্নত এবং গতিশীল করার জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকশিত করার জন্য ক্রিয়া,সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর বিকল্প নেই। তাই সারা দেশের সাথে তাল মলিয়ে সাগর বেষ্টিত দ্বীপ রাঙ্গাবালী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট জিয়া, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ ঘোষ, জামায়াতে ইসলামী রাঙ্গাবালী উপজেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ কবির হোসেন,মু. মুনিম আহম্মেদ দপ্তর সম্পাদক রাঙ্গাবালী উপজেলা বিএনপি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বায়েজিদ ইসলাম, এটিও আল-মামুন, মাহমুদ হাসান রাজিব সভাপতি রাঙ্গাবালী প্রেস ক্লাব, মোঃ আমির হোসেন গণঅধিকার পরিষদের রাঙ্গাবালী উপজেলা সভাপতি ও মাইকেল তালুকদার রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশের কর্ণধার। তাদের নিজের সন্তান মনে করে আন্তরিকভাবে পাঠদান করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি চাই এইরকম অনুষ্ঠানের মাধ্যমে শিশুর মেধা বিকশিত হোক। এ জন্য প্রত্যেক শিক্ষক-অভিভাবকদের আন্তরিক হতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..