রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চোর সদস্যের ২জন আটক

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি,
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় দুই জনকে তিনটি গরুসহ হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম স্লুইগেট থেকে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন মো. দুলাল রাঢ়ি (৪৫) ও মো. জলিল হাওলাদার(৪৮)। আটককৃত দুলাল হাওলাদার চর হালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জলিল হাওলাদার একই গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম মালের ৩টি গরু চুরি করে আটককৃত দুলাল ও জলিল। পরবর্তীতে গতকাল রোববার রাতে চুরি করা গরু রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর-হালিম স্লুইজগেট থেকে ট্রলারে তুলে অন্য স্থানে নেয়ার সময় স্থানীয়রা গরুসহ তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনান্থলে পৌঁছে গরুসহ তাঁদের থানায় নিয়ে আসেন।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন জানান, গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..