রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কবি ফারুক আহমদ ছিলেন গণমানুষের কবি

সাহিত্য ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বৃহস্পতিবার (১০ জুন) কবি ফররুখ আহমেদের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আবাবীল’ তার কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠের পর উপস্থিত নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। তারা বলেন, কাজী নজরুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, কবি ফররুখ আহমদকে আমরা ইতিহাস থেকে বাদ দেবার চেষ্টা করছি, যা অন্যায়। ফররুখ আহমদ যদি স্বাধীনতার পর নিজের আদর্শ বিসর্জন দিতেন তাহলে তার কোনো সমস্যা হতো না। কিন্তু তিনি তা না করায় তাকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, আরব্য উপন্যাসের দুঃসাহসী সার্থক নাবিক সিন্দাবাদ কঠিন বিপদসংকুল মুহূর্তে জাহাজের হাল ধরে যেমনি জাহাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে সমুদ্রবন্দরে নোঙর করাতে সক্ষম হয়েছিলেন, তেমনি অসহায়তা-অলসতা ও পশ্চাদপদতার অন্ধকার ঘূর্ণাবর্তে নিপতিত মানবতা রক্ষার্থে আমাদের সাহিত্য ভুবনের এক দুঃসাহসী ও মানবতাবাদী কবি ছিলেন ফররুখ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও আবাবীলের সিনিয়র সহ-সভাপতি এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, সংগঠনের নির্বাহী পরিচালক আকবর মোহাম্মদ, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুঁইয়া, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি আবদুস সালাম চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, দফতর সম্পাদক তৈয়ব হোসেন লাবলু প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..