রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সোলতানা

মো:রাশেদ খান দৌলতখান, ভোলা।।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের সহধর্মিণী মাফরুজা সোলতানা বলেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দৌলতখান আমির জাং গজনবী স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সোলতানা এসব কথা বলেন।, ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬ টি টিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান ও ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া,সাধারণ সম্পাদক শাজাহান সাজু,পৌর বিএনপি সহ সভাপতি আবুল বশির, মেম্বার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজী কামাল বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর ইউনিয়নের সবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন ও সভাপতি মোঃ স্বপন, যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর পৌর যুব দলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..