রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন  

মোঃ মনজুরুল ইসলাম  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
পটুয়াখালীর গলাচিপায় মাদরাসা সুপারের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে ৩ দিন ব্যাপি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অভিভাবকসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে। রবিবার থেকে আজ পর্যন্ত ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানের সুপার মো. আবু জাফর সালেহর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ, ইউপি সদস্য মনির দফাদার, মোশারেফ হোসেন বিশ্বাস, বাবুল খান, ফয়সাল হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, আবু জাফর সালেহ মাদরাসার সুপার পদে কর্মরত থেকে বিভিন্ন সময়ে অহেতুক কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়া, ভুয়া শিক্ষক দিয়ে ক্লাসে পাঠদানসহ নানা দুর্নীতি ও অনিয়ম করে প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করেছে। এই মুহূর্তে তার প্রতিষ্ঠানে চাকরি করার আর কোন অধিকার নেই। তার পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে আর ফিরবো না এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ বাদী হয়ে ওই মাদরাসা সুপারের পদত্যাগ দাবি করে বিভিন্ন তথ্য প্রমান সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রের সাথে ৩৫০জনের গণস্বাক্ষর সংবলিত কপিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..