রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ কেজি ইলিশ সৌদি আরবে হামলার জেরে রিয়াদ-দাম্মাম রুটে ফের ফ্লাইট স্থগিত চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই : স্পিকার সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১, আহত ৮

ভোলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জসিমের লাশ ২৮ দিন পর কবর থেকে উত্তোলন

মো.রাশেদ খান ভোলা,দৌলতখাণ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র -আন্দোলন ভোলায় ৪ আগস্ট রবিবার ছাত্র-জনতা আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী। অফিসারপাড়ার মৃত মোসলেম মিয়ার ছেলে-রানা, মৃত আঃ ছালাম মিয়ার ছেলে-ভাঙ্গারি সবুজ, পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাঘার হাটের মৃত মফিজ হাওলাদারের ছেলে-শিরাজ ঘোষ, বুবুল বকশির ছেলে আলমগীরসহ শতাধিক ক্যাডারের এলোপাথারি ছোড়া গুলিতে নিহত।

শ্রমিকদল কর্মী কালিবাড়ি রোড়ের জসিমের লাশ ২৮ দিন পরে। সোমবার (৩সেপ্টেন্বর) দুপুরে ময়না তদন্তের জন্য, তালুকদার বাড়ির পারিবারিক কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমতুল্লাহর উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশ থেকে আওয়ামী লীগের স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পর। ৫ আগষ্ট ভোলা থানার এসআই মোঃ রুবেল বাদী হয়ে। অজ্ঞাত নামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হোসান।তদন্তের সাথে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে-আদালতের আদেশে জসিমের লাশ কবর থেকে উত্তোলন করেন।

এ বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভোলা থানার উপপুলিশ পরিদর্শক মোঃ নাজমুল হাসান সাংবাদিকদের কে বলেন, লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..