বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১৪ জুন) উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১৪ এর, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে কেনাবেচা করছে। গোপনে খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দাড়িয়াকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..