রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গলাচিপায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মোঃ মনজুরুল ইসলাম  গলাচিপা  (পটুয়াখালী) প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
পটুয়াখালীর গলাচিপায় যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল। প্রধান অতিথির বক্তব্যে রাখেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: শাহিন, উপজেলা আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজী মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার ও গলাচিপা থানার ওসি তদন্ত মোকাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।
বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাদের বিশ্বাস ও প্রেসক্লাবের সভাপতি মু খালিদ হোসেন মিলটন। এসময় বক্তরা ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও মুজিবনগর সরকারের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সূধীজন ও গণমাধ্যমকর্মীরা। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন গলাচিপার ঐতিহ্যবাহী ঝাউতলা বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়।  এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখা জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। #

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..